মিডিয়া কভারেজ আমন্ত্রণপত্র
B. Businesses · 10/27/2026






বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে তিন দিনব্যাপী 'ন্যাশন্যাল সাইন্স কার্নিভাল-২০২৬' ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬: রাজধানীর পিলখানায় অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ (বিএনএমপিসি)-এর বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী 'বিএনএমপিসি ন্যাশনাল সাইন্স কার্নিভাল-২০২৬'। আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর ২০২৬ কলেজ প্রাঙ্গণে এ বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে। এতে দেশের স্বনামধন্য প্রায় ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। উৎসবের আয়োজন প্রসঙ্গে জানা যায়, তিন দিনব্যাপী এ উৎসবে রয়েছে বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড, দেওয়াল পত্রিকা ও প্রজেক্ট উপস্থাপনসহ নানা বিষয়ের প্রতিযোগিতা। এছাড়া অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের জন্য জাতীয় বিজ্ঞান জাদুঘরের ১টি ৪-ডি মুভি বাস এবং ১টি মিউজিয়াম বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান (২৯ অক্টোবর): আগামী ২৯ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১:০০ ঘটিকায় বিজ্ঞান কার্নিভালের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান, বিজিবিএমএস, পিবিএমএস, এনডিইউ, পিএসসি। দ্বিতীয় দিনের আয়োজন (৩০ অক্টোবর): কার্নিভালের দ্বিতীয় দিন ৩০ অক্টোবর ২০২৬ (শুক্রবার) সকাল ১০:০০ ঘটিকায় বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ পর্বের প্রধান অতিথি হিসেবে সম্মতি জ্ঞাপন করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আকতারুজ্জামান। সমাপনী ও পুরস্কার বিতরণী (৩১ অক্টোবর): আগামী ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) বিকাল ৩:০০ ঘটিকায় কার্নিভালের সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ. ন. ম এহছানুল হক মিলন, এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে এবং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ছড়িয়ে দিতে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল মিডিয়া ও সংবাদ মাধ্যমকে কভারেজ নিশ্চিত করার বিনীত অনুরোধ জানানো হয়েছে।
Seller feedback
Loading feedback…
Ratings & reviews
Sign in to review products you have purchased.
Loading reviews…