Skip to content

‘বিএনএমপিসি ন্যাশনাল সাইন্স কার্নিভাল-২০২৬’ সম্পন্ন: শিক্ষা, গবেষণা ও বিজ্ঞানমনস্কতায় জোর দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

B. Businesses · 11/2/2026

‘বিএনএমপিসি ন্যাশনাল সাইন্স কার্নিভাল-২০২৬’ সম্পন্ন: শিক্ষা, গবেষণা ও বিজ্ঞানমনস্কতায় জোর দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর‘বিএনএমপিসি ন্যাশনাল সাইন্স কার্নিভাল-২০২৬’ সম্পন্ন: শিক্ষা, গবেষণা ও বিজ্ঞানমনস্কতায় জোর দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর‘বিএনএমপিসি ন্যাশনাল সাইন্স কার্নিভাল-২০২৬’ সম্পন্ন: শিক্ষা, গবেষণা ও বিজ্ঞানমনস্কতায় জোর দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর‘বিএনএমপিসি ন্যাশনাল সাইন্স কার্নিভাল-২০২৬’ সম্পন্ন: শিক্ষা, গবেষণা ও বিজ্ঞানমনস্কতায় জোর দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর‘বিএনএমপিসি ন্যাশনাল সাইন্স কার্নিভাল-২০২৬’ সম্পন্ন: শিক্ষা, গবেষণা ও বিজ্ঞানমনস্কতায় জোর দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর‘বিএনএমপিসি ন্যাশনাল সাইন্স কার্নিভাল-২০২৬’ সম্পন্ন: শিক্ষা, গবেষণা ও বিজ্ঞানমনস্কতায় জোর দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর‘বিএনএমপিসি ন্যাশনাল সাইন্স কার্নিভাল-২০২৬’ সম্পন্ন: শিক্ষা, গবেষণা ও বিজ্ঞানমনস্কতায় জোর দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে তিন দিনব্যাপী (২৯-৩১ অক্টোবর) অনুষ্ঠিত ‘বিএনএমপিসি ন্যাশনাল সাইন্স কার্নিভাল-২০২৬’-এর সফল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দেশের প্রায় ১৫০টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিজ্ঞান উৎসবে অংশগ্রহণ করে। এতে প্রায় ৩০০টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করা হয়। এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াড, দেয়াল পত্রিকা, প্রজেক্ট উপস্থাপন, উপস্থিত বক্তৃতা , এনালিটিক্যাল কুইজ, গল্প লিখন এবং কম্পিউটার গেমিংসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ছিল। কার্নিভালে জাতীয় বিজ্ঞান জাদুঘরের বিশেষ ৪-ডি (4D) মুভি বাস এবং মিউজিয়াম বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী শিক্ষার্থীদের মাঝে বাড়তি আকর্ষণ তৈরি করে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ কে এম এহছানুল হক মিলন, এমপি। তিনি শিক্ষার্থীদের প্রদর্শনী ঘুরে দেখেন এবং আলোাকসভায় বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের লক্ষ্য একটি আধুনিক, দক্ষ, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে শিক্ষার উন্নয়ন, বিজ্ঞানমনস্কতা, গবেষণা উদ্ভাবন ও দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পরীবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করুক এবং তাদের মেধা ও সৃজনশীলতাকে দেশের উন্নয়নে কাজে লাগাক।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এছাড়াও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং আমন্ত্রিত অতিথিরা সমাপনী দিনে উপস্থিত ছিলেন।

Seller feedback

Loading feedback…

Ratings & reviews

No reviews yet

Sign in to review products you have purchased.

Loading reviews…