বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ৫ অক্টোবর
Siam Ahmed · 9/9/2026

নিজস্ব প্রতিবেদক।। আগামী ৫ অক্টোবর ২০২৬ তারিখে দেশের অন্যতম সামাজিক, সাংস্কৃতিক ও মেধা বিকাশমূলক সংগঠন বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। দীর্ঘ দুই দশকের পথচলায় সংগঠনটি শিক্ষা, সংস্কৃতি, মেধা বিকাশ, সামাজিক সচেতনতা ও মানবকল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সংগঠনটি নিয়মিত নানা কর্মসূচি আয়োজন করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। এতে বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। সংগঠনের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন অপু প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী, সহযোগী প্রতিষ্ঠান ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মেধা, মনন ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির এই পথচলা আরও সমৃদ্ধ হোক—এটাই সকলের প্রত্যাশা।
Seller feedback
Loading feedback…
Ratings & reviews
Sign in to review products you have purchased.
Loading reviews…